মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানাধীন ভাগ্যকুল মান্দ্রা ০৮ নং ওয়ার্ডে জনৈক মজিবুর রহমান এর পশ্চিম দোয়ারি একতালা বিল্ডিং এর উত্তর পাশের রুমে হতে নকল টাকা ছাপানো অবস্থায় মোঃ শ্রাবন হোসেন (২০), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- ভাগ্যকুল মান্দ্রা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, মোঃ শ্রীবন আগে থেকেই নির্দিষ্ট কিছু টাকার বিনিময় নকল টাকা বানিয়ে ঢাকায় পৌঁছে দিতেন।
উদ্ধারকৃত আলামতঃ
নকল তৈরিকৃত ২০০ টাকা নোটের মোট ২,০০,০০০ টাকা, ১টি ল্যাপটপ, ১টি কালার প্রিন্টার