শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

বসুরহাট বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

শেয়ার
বসুরহাট বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট বাজার, ওয়াকওয়ে ও প্রধান সড়কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহ নেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান, অবৈধ পার্কিং এবং দোকানের বাইরে মালামাল রেখে সড়ক দখলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, বসুরহাট বাজারকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও