সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সোনাগাজীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারজান হোসাইন ।
পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা সচল রয়েছে কি না এবং দর্শনার্থীদের চলাচলের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
ইউএনও সোনাগাজী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে সার্বজনীন এই উৎসব উদযাপনে উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।