রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের নিরাপত্তা তদারকি ও শুভেচ্ছা বিনিময়ে পুলিশ সুপার

শেয়ার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশের নিরাপত্তা তদারকি ও শুভেচ্ছা বিনিময়ে পুলিশ সুপার
আজ মহাষষ্ঠী। শারদীয় দুর্গোৎসবের বিশেষ এই দিনে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন কবিরহাট ও কোম্পানীগঞ্জ থানাধীন বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও ভক্তবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপার পূজামণ্ডপ পরিদর্শনকালে চলমান নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি ও তৎপরতার কথা তুলে ধরেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্য, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচল, যানজট নিরসন এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সেবা সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও ভক্তবৃন্দকে যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান এবং গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আশ্বস্ত করেন যে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
এ সময় নোয়াখালী জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও