চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম লক্ষ্মীপুর পৌরসভার শ্রী শ্রী শ্যাম সুন্দর জিয়র আখড়া, ত্রিনয়নী সর্বজনীন শ্রী শ্রী পূজা মন্ডপ, ইসকন মন্দির, শ্রী শ্রী আনন্দমী কালি বাড়ি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি-দর্শনার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রতিটি জেলায় মনিটরিং সেল খোলা হয়েছে।
পরিদর্শনকালে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবু তারেক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা সমুন্নত রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ অঙ্গীকারবদ্ধ।