আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।
সভায় পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখা এবং পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য বরদাশত না করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।