শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার
ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
সভায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীনসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ঢাকা জেলা পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন পুলিশ সুপার ।
এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, যানজট নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গৃহীত নিরাপত্তাব্যবস্থা তুলে ধরা হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে পুলিশ, প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি ও জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও