শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত…

শেয়ার
ফেনী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত…
ফেনী জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, ফেনী ।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাসুদ পারভেজ চৌধুরী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, ফেনী।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের ড্রেস রুলস অনুযায়ী সঠিকভাবে পোশাক পরিধান, কিটসামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিচ্ছন্নতা বজায় রাখা, সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
প্রথমে পুলিশ সুপার পুলিশ লাইন্স অস্ত্রাগারে অভিবাদন গ্রহন করেন এবং পরিদর্শন করেন।
পরিশেষে, পুলিশ সুপার মহোদয় যানবাহন শাখা ও বিভাগীয় রেশন ভান্ডার পরিদর্শন করেন।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও