শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেয়ার
ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ফেনী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে  প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, ফেনী  সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।


কল্যাণ সভার সঞ্চালনা করেন সৈয়দ মুমিদ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সোনাগাজী সার্কেল), ফেনী।

কল্যাণ সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার এর নিকট তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহ দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


একই সঙ্গে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যকে সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি নৈতিক স্খলন পরিহার, প্রশাসনিক শৃঙ্খলা ও পেশাগত মান বজায় রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্তৃপক্ষের সকল আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


সভার একপর্যায়ে অবসরজনিত বিদায় উপলক্ষে একজন পুলিশ সদস্যকে ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করেন  প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, ফেনী । এ সময় তিনি বিদায়ী পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।


উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন  মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), ফেনী;  নিশাত তাবাসুম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), ফেনীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মেডিকেল অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর(তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও