রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার ফেনী

শেয়ার
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার ফেনী
ফেনী জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি)-এর সূত্র ধরে পুলিশ সুপারের কার্যালয়, ফেনীর সাইবার সেল ইউনিট আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ফেনী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা তাঁদের অনুভূতি, আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মোবাইল ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় ফেনী জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ ফেনী জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও