শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

ফেনীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার
ফেনীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনীর আয়োজনে ড্রিল শেড, পুলিশ লাইন্স্, ফেনীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফেনী জেলা পুলিশের উদ্যোগে জেলা ও থানাপর্যায়ের পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


জনাব প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, ফেনী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সতর্কতা, সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভার সঞ্চালনা করেন জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী। 


এ সময় ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।*

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও