দাগনভূঞা হাজী ক্লিনিক ও ডায়াবেটিক সমিতির লাইসেন্স নবায়ন ও চলমান কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে বুধবার দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব পরিদর্শন করেন ।
এসময়ে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার মোস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোয়াজ্জেম হোসেন মজনু এবং অফিস সহকারী শিখা রানী রায়।
পরিদর্শনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সমূহ পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স ও ডকুমেন্টস সমূহ পরীক্ষা ও অভ্যন্তরীন পরিবেশ সেবাদানের উপযোগী কিনা তা যাচাই করা হয় এবং সেবার মানন্নোয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।