শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

দাগনভূঞা থানার সামনে ভাড়া বাসায় স্কুলছাত্রীর মৃত্যু

শেয়ার
দাগনভূঞা থানার সামনে ভাড়া বাসায় স্কুলছাত্রীর মৃত্যু
ফেনীর দাগনভূঞায় থানার সামনে একটি ভাড়া বাসায় আকলিমা আক্তার জেরিন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে ওই বাসায় এ ঘটনা ঘটে। জেরিন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, জেরিনের মৃত্যুর পেছনে কোনো প্রেমঘটিত বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার মৃত্যুর প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ, ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং এর পেছনে কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জেরিনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ওসি ফয়জুল আজীম নোমান।  মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও