রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

মাইজদী বালিকা বিদ্যানিকেতনে এসএসসি জিপিএ-৫ ও জেএসসি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার
মাইজদী বালিকা বিদ্যানিকেতনে এসএসসি জিপিএ-৫ ও জেএসসি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মাইজদী বালিকা বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি জনাব নুরুল আমিন খানের সভাপতিত্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২৫ সালের জেএসসি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
এ বছর মাইজদী বালিকা বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জন এবং জেএসসি বৃত্তিপ্রাপ্ত ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জীবনে সফলতা অর্জনে অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিনাত রেহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নোয়াখালী; প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, সাবেক অধ্যক্ষ, নোয়াখালী সরকারি কলেজ এবং জনাব মোঃ আবুল কাশেম, জেলা শিক্ষা অফিসার, নোয়াখালী।
এছাড়াও জনাব রোকেয়া সুলতানা, প্রধান শিক্ষক, মাইজদী বালিকা বিদ্যানিকেতনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও