ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সোমবার রাতে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের মমতাজ মিয়ার দিঘিরপাড় এলাকায় কমল সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌর বিএনপি'র সদস্য সচিব হুমায়ুন কবির বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন, ইমাম হোসেন এমাম, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডা. মোজাম্মেল হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি একরামুল হক মানিক, ইউনিয়ন যুবদলের নেতা মেহেদী হাসান বাবু, আবদুল আলী রাশেদ, প্রবাসী শামসুদ্দিন, ইমাম উদ্দিন বাবু, ইমরান হোসেন, রিয়েল।
এসময় ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সারোয়ার পারভেজ, ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি নিলয়, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ইফাদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দীর্ঘায়ু কামনা, আকবর হোসেনের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মমতাজ মিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মহি উদ্দিন।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারক বিতরণ করা হয়