গত ২৪/০৯/২০২৬ সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় টাকা পয়সা দেনা-পাওনাকে কেন্দ্র করিয়া ভিকটিম মোঃ মহসিন (২৭)’কে জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউপিস্থ চরশরৎ সাকিনের মীরসরাই ইকোনমিক জোন সংলগ্ন ভাবীর মোড় হতে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে আসামীরা ভিকটিমের মাতা কামরুননাহার এর নিকট ফোন করিয়া ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করিতে থাকিলে ভিকটিমের মাতা কামরুননাহার উক্ত বিষয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানায় অপহরণ মামলা রুজু করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মীরসরাই ইকোনমিক জোন ভাবীর মোড়ের অটোরিক্সা স্ট্যান্ডে অভিযান পরিচালনা করিয়া ২৫/০৯/২০২৬খ্রি: তারিখ ভোর ০৪:১০ ঘটিকার সময় বর্ণিত অপহরণের ঘটনায় জড়িত ১। মোঃ আকরাম (৩০), পিতা-মৃত মোঃ আবুল কালাম, মাতা-এমরাজ বেগম, গ্রাম-১নং ওয়ার্ড, উত্তর ছলিমপুর, আফজাল সেরাং এর বাড়ী, থানা-সীতাকুন্ড, ২। মোঃ সাইফুল ইসলাম (২৮), ৩। মোঃ তাইজুল (২২), উভয় পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-শিরিনা বেগম, সাং-৯নং ওয়ার্ড, সন্দ্বীপ পৌরসভা, চাঁন মিয়া হাজীর বাড়ী, ৪। মোঃ ইমন (২৬), পিতা-জোবাইদুল ইসলাম, মাতা-আফসানা বেগম, সাং-৯নং ওয়ার্ড, সন্দ্বীপ পৌরসভা, অলিমন্দের গো বাড়ী, ৫। মোঃ ইউনুছ (২৩), পিতা- হাজী মোঃ আশ্রাফুল, মাতা- সেলিনা বেগম, সাং-হাজীপাড়া, ৭নং ওয়ার্ড, রহমতপুর ইউপি, খুরশিদ সুকানীর বাড়ী, সর্ব থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে ভিকটিম মো: মহসিনকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।