শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে ফের প্রস্তুতি

শেয়ার
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে ফের প্রস্তুতি
ছবি: সংগৃহীত ছবি

আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ফের প্রস্তুতি শুরু হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে ফুলগাজী ও পরশুরামে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কর্মসূচি আয়োজনে ফুলগাজী ও পরশুরাম পরিদর্শনে যাচ্ছেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক  বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সঙ্গে যোগাযোগ হয়েছে। আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসএসএফ সদস্যরা পরিদর্শনে আসতে পারে। আজ ফুলগাজী ও পরশুরামে প্রধানমন্ত্রীর কর্মসূচি আয়োজনের স্থান পরিদর্শন করা হবে। সফরের সব কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। এরপর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া এবং ফুলগাজীতে তাঁর নানার বাড়ি পরিদর্শনের কথা রয়েছে।

এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। একই অনুষ্ঠানে ইমাম ও পুরোহিতদের ভাতা, চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচিও রয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর পরশুরাম ও ফুলগাজী সফরের কথা ছিল। তবে ১৩ সেপ্টেম্বর সফরটি স্থগিত করে নতুন সম্ভাব্য তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণের কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এর আগে পূর্বপ্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ফেনী আসেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সময়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও প্রস্তুতি পরিদর্শন করেন। এছাড়া পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এর আগে পরশুরামের প্রকল্প এলাকা পরিদর্শন করেছিলেন।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও