রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেয়ার
ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পুরাতন জেল রোড, ট্রাংক রোড ও বড় মসজিদ প্রদক্ষিণ করে আবার ট্রাংক রোড জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল,
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন ও সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু ও সদস্য সচিব হায়দার আলী রাসেল পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন, আল ইমরান, মায়ন পাটোয়ারী, আরিফুল ইসলাম ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাদ, ইসরাফিল মাসুদসহ জেলার বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও