রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

পুলিশ সুপার মহোদয়ের ফেনী সদর মডেল থানা পরিদর্শন

শেয়ার
পুলিশ সুপার মহোদয়ের ফেনী সদর মডেল থানা পরিদর্শন

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৬ ফেনী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় ফেনী সদর মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি থানার বিভিন্ন শাখা, সংরক্ষিত রেজিস্টার ও নথিপত্র পরিদর্শন করেন। পাশাপাশি অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন করে অস্ত্র, গোলাবারুদ ও মালামালের সংরক্ষণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট রেজিস্টার যাচাই করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় দায়িত্বশীলতা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয়, তৎপর ও পেশাদার পুলিশি কার্যক্রম পরিচালনা এবং এ সংক্রান্ত কার্যক্রমের নিবিড় তদারকি নিশ্চিত করার লক্ষ্যে জনাব মোঃ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ফেনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও