শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

শেয়ার
সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মারজান হোসাইন।
এ সময় তিনি বলেন, পৌর এলাকার নাগরিক দুর্ভোগ কমাতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের সোনাগাজী উপজেলা শাখার সভাপতি খুরশিদ আলম ভূঁইয়া, সোনাগাজী পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেন, জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা ড্রেন নির্মাণ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান। তাদের মতে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে চরম ভোগান্তি পোহাতে হয়। ড্রেন নির্মাণ কাজ শেষ হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ নির্মাণকাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার আহ্বান জানান।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও