সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

ফেনী র‍্যাব ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে বাস

শেয়ার
ফেনী র‍্যাব ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে বাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বাস সড়কের বিভাজকে উঠে গেছে। 


বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফেনী সদর থানার র‍্যাব ক্যাম্পের বিপরীত অংশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, বৃষ্টি চলাকালে ফেনী র‍্যাব ক্যাম্পের বিপরীত অংশে পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিক পর্যায়ে ঢাকামুখী লেনের একটি অংশ দিয়ে যানবাহন চলাচল সচল রাখা হয়। পরে দুটি রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।


মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. কবির হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও