শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    মা দিবসেই মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, বাবা-বোন আহত

    নিজস্ব প্রতিবেদক ভিউ করেছেন: 128 জন

    দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা লাকী আক্তার নিহত হয়েছে। বাবা মোস্তফা ভূঞা ও বোন মিথিলা গুরুতর আহত। ঘাতক ছেলের নাম মোঃ রাফি। ইতিমধ্যো রাফিকে আটক করেছে পুলিশ।

    এলাকাবাসী জানায় ১০ মে রবিবার আনুমানিক রাত ৮ টার দিকে মোঃ মোস্তফা ভুঁঞার মাদকাসক্ত ছেলে রাফি (২১) তার মায়ের কাছে টাকা চাইলে মা লাকি আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে মাকে ধারালো চুরি দিয়ে কোপাতে থাকে, এসময় বাবা মোস্তফা ভুঁঞা ও বোন মিথিলা লাকি আক্তারকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও আঘাত করে।

    চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মা লাকি আক্তারকে মৃত ঘোষনা করেন এবং বাবা মোস্তফা ভুূঁঞা ও বোন মিথিলাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠান। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ছেলে মোঃ রাফিকে আটক করে দাগনভূঁঞা পুলিশ।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন