বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    মিডিয়ার সামনে দাঁড়িয়ে যারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আপনারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন: মানিক

    নিজস্ব প্রতিবেদক ভিউ করেছেন: 414 জন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অব্যাহত মিডিয়া ট্রায়াল ও মিথ্যাচার যারা করছেন, তারা অচিরেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন বলে মন্তব্য করেছেন ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা মো ফখরুদ্দিন মানিক।

    রোববার (১ ফেব্রুয়ারী) দাগনভুইয়ার রামনগর ইউনিয়নস্থ তালতলি বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

    এ সময় তিনি আরো বলেন-
    "জামায়াত ক্ষমতায় আসলে নারীরা মায়ের কোলের শিশুর মতো নিরাপদে থাকবেন৷ যারা আজকে বিভিন্নভাবে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য নারীদেরকে কেন্দ্র করে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, আগামী ১২ ফেব্রুয়ারী নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এ দেশের নারীরা তার জবাব দিবেন"

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। দিনব্যাপী দাগনভুইয়া উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভার মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়।

    এ সময় উঠান বৈঠকে গুলোতে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বেশ কয়েকটি উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির প্রতি গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান তিনি।

    সর্বশেষ ইয়াকুবপুরে গনসংযোগের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করা হয়।
    Ziaulhoq
    মিডিয়ার সামনে দাঁড়িয়ে যারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আপনারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। -ডা. মো. ফখরুদ্দিন মানিক।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অব্যাহত মিডিয়া ট্রায়াল ও মিথ্যাচার যারা করছেন, তারা অচিরেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন বলে মন্তব্য করেছেন ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা মো ফখরুদ্দিন মানিক।

    রোববার (১ ফেব্রুয়ারী) দাগনভুইয়ার রামনগর ইউনিয়নস্থ তালতলি বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

    এ সময় তিনি আরো বলেন-
    "জামায়াত ক্ষমতায় আসলে নারীরা মায়ের কোলের শিশুর মতো নিরাপদে থাকবেন৷ যারা আজকে বিভিন্নভাবে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য নারীদেরকে কেন্দ্র করে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, আগামী ১২ ফেব্রুয়ারী নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এ দেশের নারীরা তার জবাব দিবেন"

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। দিনব্যাপী দাগনভুইয়া উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভার মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়।

    এ সময় উঠান বৈঠকে গুলোতে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বেশ কয়েকটি উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির প্রতি গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান তিনি।

    সর্বশেষ ইয়াকুবপুরে গনসংযোগের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করা হয়।

    শেয়ার করুন:

    আপনার মন্তব্য লিখুন