মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় না আসতে পারলে দেশ গভীর সংকটে পড়বে : আবদুল আউয়াল মিন্টু

    নিজস্ব প্রতিবেদক ভিউ করেছেন: 278 জন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট প্রকট আকারে ধারণ করবে। এতে সমাজ বিভক্তি হয়ে পড়বে। ফলে সমাজে কোনা উন্নতি হবে না।
    তিনি বলেন ধানের শীষে ভোট দিলে ধর্ম বর্ণ দল নির্বিশেষে সকল মানুষ নিরাপদ থাকবে।


    আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা ৪০ মিনিটে এক নির্বাচনী জনসংযোগে প্রধান অতিথির বক্তব্যে একথা আবদুল আউয়াল মিন্টু।
    ফেনী-৩ আসন দাগনভূঞা উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে জনসংযোগ অনষ্টিত হয়। এসময় বক্তব্য রাখেন দাগনভূঞা থানা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেনসহ বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
    বিএনপি ক্ষমতায় আসলে এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে।


    ফেনী-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাদের পাশে থাকবো। ১২ তারিখ ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।


    বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যোগ্য ব্যক্তি উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন তাঁর নেতৃত্বে বিএনপি আগামীতে সরকার গঠন করবে। এর আগে আবদুল আউয়াল মিন্টু হাসান গনিপুর পরে বসুমুন্সি বাড়ির দরজা, বৈরাগীর বাড়ি , মৌলভীবাজারসহ একাধিক স্থানে গনসংযোগ করেন আবদুল আউয়াল মিন্টু। এছাড়া স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন