ফেনী-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোঃ ফখরুদ্দিন মানিকের নির্বাচনী প্রচারণার ৭ম দিনের নির্বাচনী প্রচারণার কর্মসূচি বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দাগনভুইয়া উপজেলার ৭নং মাতুভুইয়া ও ৫নং ইয়াকুবপুর ইউনিয়নে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকালে কাসেম মেম্বারের বাড়ির (৫নং ওয়ার্ড) উঠান বৈঠক থেকে কর্মসূচি শুরু হয়। এরপর সারেং বাড়ি (৫নং ওয়ার্ড), ভাষা শহীদ সালামের বাড়ি (৪নং ওয়ার্ড), কাজী বাড়ি (৮নং ওয়ার্ড), হইদেরপুর (৯নং ওয়ার্ড), বুদ্ধিয়া বাড়ি (১নং ওয়ার্ড), জেলে পাড়া (৩নং ওয়ার্ড) এবং রামানন্দপুর (হিন্দু গ্রাম) এলাকায় পর্যায়ক্রমে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
উঠান বৈঠকগুলোতে পুরুষের পাশাপাশি পর্দার সাথে নারীদেরও বসার ব্যবস্থা ছিল। এ সময় নারীদের ব্যাপক সাড়া পাওয়া যায়।
বিকালে শরাফত আলি বেপারি বাড়িতে (২নং ওয়ার্ড) উঠান বৈঠক, মাতুভূঞা বাজারে গণমিছিল করা হয়।
এরপর বেকের বাজার ও দুধমুখা বাজারে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় দাঁড়িপাল্লার পক্ষে লোকে লোকারন্য হয়।
পথসভায় ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন,
“আমি এমপি হতে চাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণের ন্যায্য দাবি আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার। ইনশাআল্লাহ জনগণ আমাকে সুযোগ দিলে আমি এই এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তাকে সমর্থনের আশ্বাস দেন।