শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

আমরা কোনো অতিথি পাখি নইঃ ডা. মো. ফখরুদ্দিন মানিক

শেয়ার
আমরা কোনো অতিথি পাখি নইঃ ডা. মো. ফখরুদ্দিন মানিক

ফেনী-০৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোঃ ফখরুদ্দিন মানিকের নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনের কর্মসূচি সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) সোনাগাজী উপজেলার নবাবপুর ও মঙ্গলকান্দি ইউনিয়নে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকাল ৮টায় নাজিরপুরে উঠান বৈঠকের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর তিনি মমতাজ মিয়ার হাট ও ভোর বাজারে গণসংযোগ করেন। সকাল ১০টায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরবর্তীতে তিনি নবাবপুর বাজার, ফতেহপুর (পাঠানিয়ার পুকুর) এলাকা ও সুইচ গেইটে সাধারণ জনগণের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

বিকেলে সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। এর আগে নবাবপুরের আনন্দ বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

দিনের শেষভাগে মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পথসভায় অংশগ্রহণ করেন তিনি। হাজারো মানুষের অংশগ্রহণে পথসভা জনসভায় পরিণত হয়।

পথসভায় তিনি বলেন,
“জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ফেনী-০৩ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। আমরা কোনো অতিথি পাখি নই, আমরা অতীতেও এখানে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও এখানেই থাকবো ইনশাআল্লাহ"।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচিতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়ে।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও