মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির বিকল্প নেই: আবদুল আউয়াল মিন্টু

    নিজস্ব প্রতিবেদক ভিউ করেছেন: 303 জন

    বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা তা থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে দেশ পরিচালনায় একমাত্র বিএনপিকেই প্রয়োজন। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে, দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করতে বিএনপির বিকল্প নেই। মঙ্গলবার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে পথসভায় এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
    তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ সমর্থন করলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে পারবে বিএনপি। কারণ, বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।
    জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় না পেয়ে সবাই ভোট কেন্দ্রে যাবেন।

    আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেক যাচাইবাছাই করে যোগ্য ও পরীক্ষিত প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপিকে বিজয়ী করুন। যদি কেউ ভোট দেওয়ার পথে বাধা সৃষ্টি করে, তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
    পথসভায় সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা ও সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞা।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন