এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, ফেনী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী 'আব্দুল আউয়াল মিন্টুর সালাম নিন, ধানের শীষে ভোট দিন' লেখা সংবলিত ব্যানার গতকাল বিকালে দাগনভূঞা জিরো পয়েন্ট আতাতুর্ক প্রাইমারি স্কুলের সামনে ও ফুটওভারব্রিজে সাটান তার সমর্থিত নেতাকর্মীরা। এক রাত যেতেই তা কে বা কাহারা খুলে নিয়ে যায়। তিনি বলেন, এটি হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ।