রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin

দাগনভূঞা বাজার থেকে বিএনপি নেতা রফিকের নির্বাচনি প্রচারনার ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ

শেয়ার
দাগনভূঞা বাজার থেকে বিএনপি নেতা রফিকের নির্বাচনি প্রচারনার ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ
গতকাল ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ফেনী- ৩ (দাগনভুঞা-সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে দাগনভূঞা বাজারের বিভিন্ন পয়েন্টে নির্বাচনি প্রচারের ব্যানার লাগালে এক রাতের ব্যবধানে তা কে বা কাহারা সরিয়ে ফেলে।
এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, ফেনী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী 'আব্দুল আউয়াল মিন্টুর সালাম নিন, ধানের শীষে ভোট দিন' লেখা সংবলিত ব্যানার গতকাল বিকালে দাগনভূঞা জিরো পয়েন্ট আতাতুর্ক প্রাইমারি স্কুলের সামনে ও ফুটওভারব্রিজে সাটান তার সমর্থিত নেতাকর্মীরা। এক রাত যেতেই তা কে বা কাহারা খুলে নিয়ে যায়। তিনি বলেন, এটি হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন ।
শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও