ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা দক্ষিণ শাখার আয়োজনে ১৭ ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে শিক্ষাবিদ, গুণীজন, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা দাগনভূঞা স্টার রেডিসন কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন দাগনভূঞা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া।
সেক্রেটারি জনাব নুরুল আমিন মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিফন।
এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক, শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার যুগ্মসম্পাদক কে এম বেলাল পাটোয়ারী, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম হোসেন এমাম, সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ এনায়েত উল্যাহ, বাংলাদেশ খেলাফতে মজলিস দাগভূঞা উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হক প্রমুখ।
ইফতার মাহফিলে দাগনভূঞা বাজারের ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।