দাগনভূঞায় শামছুন্নাহার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে নবীন বরণ,বই উৎসব, সবক,শীতবস্ত্র অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ৪ জানুয়ারী শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মোঃ হানিফের সভাপতিত্বে ও মাওলানা জামশেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রকৌশলী জাহিদুল ইসলাম সেলিম।
স্বাগত বক্তব্য রাখেন দাগনভূঞা বড় মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী ইমাম হাসান কচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নাজমুল হক, শিক্ষানুরাগী আবু নাছের প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিশু শিক্ষর্থীদের মাঝে নতুন বই ও সনদ তুলে দেওয়া হয়।