বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৪ জয়ী ক্রিকেটার আল ফাহাদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী

    নিজস্ব প্রতিবেদক ভিউ করেছেন: 449 জন

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ জয়ী ক্রিকেটার আল ফাহাদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী। ৩ জানুয়ারি শুক্রবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের মমতাজ মিয়া জামে মসজিদ প্রাঙ্গনে কমল সংসদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক কলকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এডভোকেট শহীদুল আলম ইমরান।


    দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া হুদনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা পেয়ার আহমদ আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনসুর আহমেদ সম্রাট, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন।


    এসময় সাবেক ইউপি সদস্য আবদুর রব মোল্লা, ডা. মোজাম্মেল হক, ব্যবসায়ী একরামুল হক মানিক, আশ্রাফ হোসেন, নুরুল আমিন, শাহদাত হোসেন, এডভোকেট আশিক এ এলাহি, সমাজসেবক আজিজুল হক ভূঁইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়া মোদী দর্শকরা উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠানের শুরুতেই আল ফাহাদকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ক্রেস্ট দিয়ে তাকে সম্মাননা জানান এলাকাবাসী।


    আল ফাহাদ পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের নয়নপুর গ্রামের জুনাব আলী মুন্সি বাড়ির জাকির হোসেন স্বপনের ছেলে।


    সংবর্ধনার জবাবে আল ফাহাদ বলেন, আমার নিজ এলাকাবাসী আমাকে সংবর্ধিত করায় আমি কৃতজ্ঞ। এতে আমার উৎসাহ উদ্দীপনা আরো অনেক বেড়ে গেছে। আগামীতে আরো ভালো খেলে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আমার এলাকাকে  জাতীয়ভাবে পরিচয় করতে পারি।

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন