শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খবর খুঁজুন…
সকল বিভাগ
© ২০২৬ DagonbhuiyanProtidin
এডিবি'র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা

এডিবি'র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা

শেয়ার
এডিবি'র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 


বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সার্ভেয়ার মোঃ ইকবাল হোসেনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিবির অর্থায়নে ৯টি হুইল চেয়ার এবং ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও এডিবির অর্থায়নে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য হারমনিয়াম ও তবলা দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
আপনার মন্তব্য লিখুন
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও পড়ুন

আরও