ফেনীর দাগনভুঞা উপজেলাধীন মাতুভুঞা করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাষ্টার শাহ আলম এর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছে । মঙ্গলবার বেলা ১০.৩০ মিনিটের সময় নিজ বাড়ির দরজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ পড়িয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। মরহুমের জানাযায় দীর্ঘ দিনের সহকর্মীবৃন্দ,সাবেক ছাত্রবৃন্দ,ব্যবসায়ীবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দীর্ঘকাল মাতুভুঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বেকের বাজার জামে মসজিদ সংলগ্ন সুমন ষ্টোর এন্ড ক্লথ ষ্টোরের মালিক ছিলেন। এ ছাড়া দীর্ঘ দিন ফয়েজ ভুঞা জামে মসজিদের মোতয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এলাকার প্রবীন এ মুরুব্বির মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে।
উল্যেখ্য উত্তর আলীপুর পোদ্দার পুকুর এলাকার ফয়েজ ভুঞা বাড়ির কৃতি সন্তান মাষ্টার শাহ আলম সোমবার রাত নয় ঘটিকার সময় ফেনীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।