বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • স্থানীয় সংবাদ

    চির নিদ্রায় শায়িত হলেন মাষ্টার শাহ আলম

    নিজস্ব প্রতিবেদক ভিউ করেছেন: 518 জন

    ফেনীর দাগনভুঞা উপজেলাধীন মাতুভুঞা করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাষ্টার শাহ আলম এর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছে । মঙ্গলবার বেলা ১০.৩০ মিনিটের সময় নিজ বাড়ির দরজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  


    জানাযার নামাজ পড়িয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। মরহুমের জানাযায় দীর্ঘ দিনের সহকর্মীবৃন্দ,সাবেক ছাত্রবৃন্দ,ব্যবসায়ীবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।  তিনি দীর্ঘকাল মাতুভুঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বেকের বাজার জামে মসজিদ সংলগ্ন সুমন ষ্টোর এন্ড ক্লথ ষ্টোরের মালিক ছিলেন। এ ছাড়া দীর্ঘ দিন ফয়েজ ভুঞা জামে মসজিদের মোতয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এলাকার প্রবীন এ মুরুব্বির মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে। 


    উল্যেখ্য উত্তর আলীপুর পোদ্দার পুকুর এলাকার ফয়েজ ভুঞা বাড়ির কৃতি সন্তান মাষ্টার শাহ আলম সোমবার রাত নয় ঘটিকার সময় ফেনীতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন