বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন ইং
  • জাতীয়

  • স্থানীয় সংবাদ

  • রাজনীতি

  • অর্থনীতি

  • খেলা

  • বিনোদন

  • শিক্ষা

  • তথ্য প্রযুক্তি

  • বিশ্ব

  • ফেসবুক কর্নার

  • অন্যান্য

  • সারা বাংলা

  • ভ্রমণ

  • আইন আদালত

  • সারা বাংলা

    ভাস্কর্য না বানানোর অনুরোধ আবু সাঈদের পরিবারের

    অনলাইন ডেস্ক , ছবি: আবু সাঈদের ফাইল ছবি। ডানে তার বাবার খোলা চিঠি ভিউ করেছেন: 286 জন

    গত ১৬ জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। আবু সাঈদ নিহতের পর বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল আবু সাঈদের একটি ভাষ্কর্য নির্মাণ করার। কিন্তু আবু সাঈদের বাবা এবং তার পরিবার চাচ্ছেন না দেশের কোথাও আবু সাঈদের ভাষ্কর্য নির্মাণ করা হোক।


    আজ শুক্রবার আবু সাঈদের বাবা মকবুল হোসেন ভাষ্কর্য নির্মাণ না করার অনুরোধ জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেন। সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


    চিঠিতে আবু সাঈদের বাবা মকবুল হোসেন দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সকলেই অবগত আছেন, আমার ছেলে আবু সাঈদ গত ১৬ জুলাই স্বৈরাচার শেখ হাসিনার দোসরের গুলিতে নির্মমভাবে শহিদ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, কতিপয় কিছু লোক শহিদ আবু সাঈদের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন। শহিদ আবু সাঈদের প্রতি ভালোবাসা থেকেই আপনারা এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান করি। কিন্তু আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে, আখিরাতেও তেমন কষ্ট পাক। আমরা মুসলমান। আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি। যেহেতু ইসলাম ধর্মে সকল মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি- দেশের কোনো স্থানে আমার ছেলের মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি যেন না বানানো হয়। আমি আপনাদের অনুরোধ করছি, আমার ছেলের জন্য যদি কিছু করতেই চান, তাহলে জনকল্যাণমুখী এমন কিছু কাজ করুন যার সওয়ার আবু সাঈদ কবরে পাবে। সর্বোপরি, আমরা আপনাদের কাছে শহিদ আবু সাঈদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমাদের জন্যও দোয়া চাই।”

    এ প্রসঙ্গে আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, ‘বাবা ভাষ্কর্য না বানানোর জন্য দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন। ভাষ্কর্য বানানো নিয়ে আমরা বিভিন্ন আলেমের সাথে কথা বলেছি। তারা ভাস্কর্য না করার পক্ষে মত দিয়েছেন। আবু সাঈদের নামে কোনো ব্রিজ, সড়ক, বিশ্ববিদ্যালয় কিংবা কোনো হলের নাম হতে পারে কিন্তু ভাষ্কর্য না।’

    শেয়ার করুন:


    আপনার মন্তব্য লিখুন